২ ঘণ্টার মধ্যে · ২৪/৭

Dhaka Interpreters
  • এখনই পাওয়া যাচ্ছে

ভাষাকে যাঁরা যাপন করেন, এমন দুজনের গড়া

একজন ভাষাবিজ্ঞানী ও একজন ফিল্ড দোভাষীর প্রতিষ্ঠিত ছোট, বিশেষায়িত একটি এজেন্সি, সেই পেশাজীবীদের জন্য যাঁরা বাংলাদেশে আসেন রিপোর্ট করতে, সহায়তা দিতে, দর-কষাকষি করতে ও সিদ্ধান্ত নিতে।

ঢাকার বুড়িগঙ্গা নদীর সদরঘাটে একটি লঞ্চের পাশে কাঠের নৌকা
বুড়িগঙ্গার সদরঘাটে নৌকা। ছবি: Dennis Sylvester Hurd, CC BY 2.0

কেন শুরু করেছিলাম

ভাষার বাধাই ঠিক করে দেয় কোন কথা বলা হবে

প্রতিবছর হাজারো আন্তর্জাতিক পেশাজীবী বাংলাদেশে আসেন: সাংবাদিক, ত্রাণকর্মী, কূটনীতিক, গবেষক ও বায়ার। তাঁরা যে ভাষার বাধার মুখে পড়েন, তা-ই ঠিক করে দেয় কোন গল্প বলা হবে, কোন জনগোষ্ঠীর কথা শোনা হবে আর কোন সিদ্ধান্ত নেওয়া হবে।

আমরা এই এজেন্সি শুরু করেছিলাম কারণ এই কাজের জন্য যা দরকার, তা আমাদের দুজনের মধ্যে ছিল: ভাষা কীভাবে কাজ করে তার একাডেমিক প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ে বহু বছরের দোভাষীর অভিজ্ঞতা।

ঢাকায় বাংলাদেশি সাংবাদিকদের এক প্রশিক্ষণে কানাডীয় অনুসন্ধানী সাংবাদিক জুলিয়ান শেরের দোভাষী হিসেবে কাজ করছেন মনোয়ার হোসেন
জুলিয়ান শেরের দোভাষী হিসেবে মনোয়ার হোসেন, ঢাকা, মে ২০২৬।

প্রতিষ্ঠাতা

যে দুজনের সঙ্গে আপনি কাজ করবেন

কাজের রেকর্ড

সাম্প্রতিক কাজ

  • প্রথম আলো ও সমকালের সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণে কানাডীয় অনুসন্ধানী সাংবাদিক জুলিয়ান শের-এর দোভাষী হিসেবে কাজ করেছি।

  • একটি জাতীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি দোভাষীর কাজ।

আমাদের মানদণ্ড

যে কথাগুলোর জন্য আমাদের দায়বদ্ধ রাখতে পারেন

একজন দোভাষীর ওপর ভরসা করার আগে সাংবাদিক, এনজিও ও কূটনীতিকেরা যা যাচাই করেন, তা লিখিত আকারে।

  • নির্ভুলতা

    যা বলা হয়েছে, আমরা তা-ই অনুবাদ করি; আপনি যা শুনতে চান বলে মনে হয়, তা নয়। কাজ শুরুর আগে নাম, সংখ্যা ও পরিভাষা আপনার সঙ্গে মিলিয়ে নিই।

  • গোপনীয়তা

    সোর্স, কথোপকথন ও উপকরণ গোপন থাকে। কাজ শুরুর আগেই আমরা আপনার এনডিএ বা গোপনীয়তার অঙ্গীকারনামায় সই করি।

  • নিরপেক্ষতা

    আলোচনায় আমরা কোনো পক্ষ নিই না। সংশ্লিষ্ট ব্যক্তি বা বিষয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকলে তা শুরুতেই জানিয়ে দিই।

  • নিরাপত্তা

    মাঠের কাজ স্থানীয় ঝুঁকি মাথায় রেখে পরিকল্পনা করা হয়, আর পরিস্থিতি বদলালে কী হবে, তা আগেই ঠিক করে নিই।

  • ক্রেডিট, শুরুতেই ঠিক করা

    আপনার কাজে আমাদের ভূমিকা কী এবং কীভাবে তার ক্রেডিট দেওয়া হবে, তা শেষে তর্ক করে নয়, শুরুতেই ঠিক করে নেওয়া হয়।

সবার জন্য উন্মুক্ত

বাংলার মাধ্যমে স্প্যানিশ শিখুন

মনোয়ার একটি বিনা মূল্যের ভিডিও সিরিজে বাংলাভাষীদের স্প্যানিশ শেখান, যা ভাষা নিয়ে আমাদের কাজের একটি উন্মুক্ত নিদর্শন।

ইউটিউবে প্লেলিস্টটি দেখুন